1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি: কাদের

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি খাল কেটে কুমির আনার রাজনীতি। বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে। তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সে পথেই হাঁটতে চায়।

কিন্তু তাদের এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বলেন, বিএনপি হচ্ছে গুজবসর্বস্ব রাজনৈতিক দল, মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার।

এ সময় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার হীন মতলবে একটা বিদেশি রাষ্ট্রকে উসকানি দেয়ার অপচেষ্টা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন করে। দেশ ও দেশের জনগণের প্রতি ন্যূনতম কমিটমেন্ট থাকলে, কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল এমন কথা বলতে পারে না।

মন্ত্রী বলেন, বিএনপি দেশকে গণতন্ত্রহীন করতে চায়। সন্ত্রাস-নৈরাজ্যের জনপদে পরিণত করে সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিতে চান দলের নেতারা। বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে। মিথ্যাচারকে তারা শিল্পে রূপ দিয়েছেন। তারা সভা-সমাবেশ করছেন, অথচ বলছেন, কথা বলার অধিকার নেই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu