প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও ফেসবুক আইডি নেই বলে সবাইকে সতর্ক হতে বলা হয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টে এ বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী অ্যাসিস্ট্যান্ট প্রেস সচিব এমএম ইমরুল কায়েস।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোন মাধ্যমেই নিজস্ব কোন আইডি নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া।

এর কিছুক্ষণ পরেই দু’টি সম্বলিত আরেক পোস্টে এই কর্মকর্তা লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবি দু’টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু নিচে পোস্ট করা ছবি দু’টি মাননীয় প্রধানমন্ত্রীর নয়। ‘

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি ছবির কথা উল্লেখ করে এই সতর্কতা দেওয়া হয়েছে। যেখানে বলা হয় ছবি দু’টি প্রধানমন্ত্রীর ছেলেবেলার। আর এরপর থেকেই শুরু নানা আলোচনা। এর আগে এক কন্যা শিশু এবং একটি বিয়ের অনুষ্ঠানের দুইটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবিগুলোয় দাবি করা হয় এগুলো প্রধানমন্ত্রীর ছবি।