1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দর্শন

তেল পরিশোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে।

তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিলো। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিলো। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

 

তিনি আরও বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। বড় ধরনের কোনো কিছু হয়নি।

শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu