1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মারামারি এতে গুরুতর আহত আইয়ুব আলী ফকির

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
  • আপডেটের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

পটুয়াখালীর মহিপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মারামারি এতে গুরুতর আহত আইয়ুব আলী ফকির (৫৫)।

এলাকা বাসি উদ্ধার করে আইয়ুব আলী ফকিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আইয়ুব আলী ফকির হচ্ছেন মহিপুর থানার ধুলারসর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গঙ্গামতি গ্রামরের মৃত আহের আলী ফকিরের ছেলে।

গুরুতর আহত আইয়ুব আলী ফকির বলেন, ধুলারসর ইউনিয়নের ইউপি নির্বাচনে আমি নৌকা মার্কার প্রার্থীর সমর্থন করায় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজন নির্বাচনে জয়ী হয়ে আমাকে খুজে বেড়ায়। শনিবার (১৫অক্টোবর) বিকাল আনুমানিক ৪টার দিকে আমার বাড়ির সামনের সরকারি ওয়াবদা রাস্তার উপর মোদিদোকানে কেনাকাটা করতে গেলে পথমধ্যে আমাকে পূর্ব শত্রæতার জেরে এলোপাথারি ভাবে মারতে থাকে।

পরে আমার মাথার উপরে বাংলা দা দিয়ে কোপদিলে আমি বাম হাত দিয়ে ফিরাইলে সেই কোপ আমার হাতে আঙ্গুলে লাগে। আমার ডাক চিৎকারে এলাকা বাসি এসে পরলে মারধর কারিরা পালিয়ে যায়। আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরি। এলাকাবাসি এসে আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার শেষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. হালিম মিয়া বলেন, আইয়ুব আলী ফকির আমার চিকিৎসাধীনে হাসপাতালে ভর্তি আছেন (কেবিনে) তার বাম হাতের আঙ্গুলে সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম রয়েছে। এবিষয়ে ঐ মোদি দোকানের পাশে থাকা আলতাফ ফকির, খোকন প্যাদা ও বশার ফকির এরা জানান, রাজা মিয়া মোল্লা ও বশার মোল্লাসহ আরো অনেকে একাত্রিত হয়ে পূর্ব শত্রæতার জেরে আইয়ুব আলী ফকিরকে এলোপাথারি ভাবে মারতে থাকে। ডাকচিৎকারে এলাকাবাসি সহ আমরা পরলে মারধর কারীরা পালিয়ে যান। এবিষয়ে রাজা মিয়া মোল্লা ও বশার মোল্লার কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।

এবিষয়ে ইউপি সদস্য শাহ আলম সিকদার বলেন, বিষয়টি আমি শুনেছি । এবিষয়ে ধুলাসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহিম হাফেজ এর মুঠো ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, সকাল থেকে পটুয়াখালী ছিলাম এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu