1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দর্শন

“দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা” এই প্রতিপাদ্যের আলোকে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ অধিদপ্তর, বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন থেকে, বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি মিছিল বের করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনও কার্যালয়ে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, সমাজসেবা অফিসার ওলিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আ.রশিদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আরিফ, তথ্য আপা ইসমাতারা, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সদস্য ও শিক্ষার্থী ছেলেমেয়ে অংশ নেয়। দুর্যোগের প্রস্তুতি বিষয়ে সভাপতি বলেন, প্রশাসনিকভাবে ইতিমধ্যেই নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, এই পৃথিবী আমাদেরকে মায়ের মত প্রতিপালন করে আসছে, সেক্ষেত্রে দুর্যোগ প্রশমন ও প্রস্তুতি পর্যায় আমরা যদি সকল প্রকার দুর্যোগ বিষয়ে জনগণকে সচেতন করতে পারি এবং পৃথিবীর উপর দুর্যোগ কমিয়ে আনার ক্ষেত্রে বনায়ন সৃষ্টি ও কৃষি উন্নয়ন ঘটাতে পারি সে ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এছাড়া সিপিপি কর্মীরা দিবসটি পালন করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu