1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত

অনলািইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আপিল বিভাগের আদেশ প্রতিপালনের জন্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে এই সিদ্ধান্ত জানানো হয়।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের চিঠিটি বেলা তিনটার দিকে পেয়েছেন তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সদস্য পদে ২৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে চেয়ারম্যান পদের প্রার্থী ও জেলা পরিষদের সাবেক সদস্য আলাবক্স তাহের টিটুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলেও বহাল থাকে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। আলাবক্স তাহের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট মনোনয়ন বাতিলের আদেশ স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থীকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

এ দিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ২৬ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। এর মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তাতে আলাবক্স তাহের লটারির মাধ্যমে আনারস প্রতীক পান।

এ অবস্থায় ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। ২৮ সেপ্টেম্বর সেই আবেদনের শুনানি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে ১৭ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ঠিক করে দেন আদালত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu