1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাতক্ষীরা মেডিকেলের লিফটে মিলল মুক্তিযোদ্ধার মরদেহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

নিখোঁজের পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে সৈয়দ আলী মণ্ডল (৮৬) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। নিহত সৈয়দ সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গন্ধ বের হলে বিষয়টি নজরে আসে।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের ভাতিজা লোকমান মণ্ডল জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মণ্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স. ম কাইয়ুম জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো
হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu