1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীর অনেক এলাকায় বেড়েছে গ্যাস সংকট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৪২ সময় দর্শন

রাজধানীর কোথাও কোথাও গ্যাস সংকট বেড়েছে। বাসাবাড়ির পাইপলাইনে দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সব এলাকার মানুষ। বিকল্প উপায়ে রান্নাবান্না সারতে বাড়ছে সংসার খরচও।বিতরণী প্রতিষ্ঠান তিতাস স্বীকার করেছে, প্রতিটি এলাকায় গ্যাসের সমবণ্টন সম্ভব হচ্ছে না। সরবরাহের স্বল্পতার কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, গ্যাস আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সংকট কাটবে না।

স্কুল শিক্ষিকা পাপড়ি, থাকেন রামপুরার বৌবাজারে। প্রতিদিনই রান্নার চুলা ধরাতে গিয়ে মুশকিলে পড়েন। রামপুরাসহ আশপাশের অনেক এলাকায় একই অবস্থা। পাইপলাইনের গ্যাসে ভরসা করলে অপেক্ষা করতে হয় সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত। তাই অনেক সময় বিকল্প উপায়ে রান্না সারেন তারা। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এ সমস্যা তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

মগবাজার, মধুবাগ, বাড্ডা ও মিরপুর এলাকায় খোঁজ নিয়ে গ্যাস সংকটের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাভিত্তিক এমন গ্যাস সংকটে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল।

চাহিদা সামাল দিতে দেশীয় গ্যাসের সঙ্গে মেশানো হয় বিদেশ থেকে কেনা তরল প্রকৃতিক গ্যাস-এলএনজি। পেট্রোবাংলার হিসেবে গেলো মাসেও নিজস্ব উৎপাদিত প্রায় ২ হাজার ৩শ’ মিলিয়ন ঘনফুটের সঙ্গে ৫ থেকে সাড়ে ৫শ’ মিলিয়ন ঘনফুট এলএনজি মিশিয়ে সরবরাহ করা হয়েছে। যা এ মাসে নেমে এসেছে ৩৮০ মিলিয়ন ঘনফুটে।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, চড়া দামের কারণে আগেই স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ হয়েছে। রিজার্ভ ডলারের সংকটে নতুন করে ব্যাহত হচ্ছে কাতার ও ওমানের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তির গ্যাস আমদানিও। তবে তিনি এ-ও জানিয়েছেন, পরিত্যাক্ত কূপ অনুসন্ধান করে কিছুটা হলেও গ্যাস উৎপাদন বাড়ানো হচ্ছে। মন্ত্রী বলেন, আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সংকট কাটবে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu