বন্যাকবলিত এলাকায় জরুরি সহযোগিতা করার জন্য পাকিস্তানকে দুইশ’ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।
জলবায়ুজনিত দুর্যোগের মুখোমুখি হওয়ার পর থেকেই বিশ্ব ব্যাংক থেকে ফান্ড চেয়ে আসছিল দেশটি। যদিও বন্যা শুরু হওয়ার আগেই চরম অর্থনৈতিক সংকটে পড়ে পাকিস্তান।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসিন পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক চলাকালে এ তথ্য জানান।জরুরি পরিস্থিতির জন্য দেশটিকে এ বছরই দেড়শ’ কোটি
ডলার ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।