1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ইকবাল হাসান নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৪৬ সময় দর্শন
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার আত্মীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি সাইমন তজু এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশিমণি এলাকায় বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের ভাইয়ের সাথে সুব্রত সাংমার মারামারির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পৌরসভার শিবগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছালে চিহ্নিত সন্ত্রাসীর তার উপর পুনরায় হামলা চালায়।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যূবরণ করেন তিনি। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আ‘লীগ নেতাকর্মীগন, আদিবাসী ফোরামের নেতাকমীরা দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে এবং উপজেলা আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল আহবান করেন।
এছাড়া পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হত্যার প্রতিবাদে বন্ধ রাখা হয়। দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেন, ঘটনার পরদিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে দাঙ্গা হাঙ্গামা এড়াতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu