1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দর্শন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা মেগা প্রকল্পের দেখতে চীনের রাষ্ট্রদুত লি জিমিংসহ তিন সদস্য বিশিষ্ট একটি দল ব্যারাজ এলাকা ও সেচ প্রকল্প ঘুরে দেখেন।

রোববার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যরাজ এলাকায়  চীনের রাষ্ট্রদুত লি জিমিং পরিদর্শন করেন।

তিস্তা মেগা প্রকল্পের বিষয়ে তিস্তা পাড়ের মানুষের সাথে মতবিনিময় করেন।

সাংবাদিকের এক প্রশ্নে চীন রাষ্ট্রদূত রাষ্ট্রদুত লি জিমিং বলেন, তিস্তা একটি বৃহৎ নদী, এটি খনন করতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমানের পরিবর্তন হবে, এটি বাংলাদেশে আমার প্রথম কাজ।এই প্রকল্পটি বাস্তবায়ন যদিও চ্যালেঞ্জের তারপরও আমরা এটি করব।

তিনি আরও বলেন, আমরা এসেছি নদীটি খননের সম্ভবতা যাচাই করার জন্য, আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখার পর পরিকল্পনা করব কবে থেকে কাজটি শুরু কর যায়। তবে আশা করছি শীঘ্রই আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করতে পারব। এটি শুধু এই অঞ্চলের মানুষের জন্য সুসংবাদ নয়, পুরো বাংলাদেশিদের গর্বের বিষয়ও।

জানা যায়, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এছাড়া নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষিসেচ ব্যবস্থা, মাছচাষ প্রকল্প, পর্যটনকেন্দ্র স্থাপন করা হবে। এতে ৭ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

এতে করে উত্তরের জেলা লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার আর্থিক সমৃদ্ধি হবে।

এসময় হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোতাহার হোসেন বলেন, চীনের রাষ্ট্রদুত তিস্তা ব্যারাজে পরিদর্শনে এসে অত্যন্ত খুশি হয়েছেন। তারা কাজ করতে আগ্রহী। আমি আশা করি চীন ছাড়া তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না। কারণ ভারত দিয়েছে দুই হাজার কোটি টাকা আর চীন দিয়েছে ৮ হাজার কোটি টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রকৌশলী আমিনুল হক ভূঁইয়া, লালমনিরহাট পনিন উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ডালিয়া পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) টিএম মমিন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করেন।

চীনের রাষ্ট্রদুত লি জিমিং রংপুরের মহিপুর ব্রীজ ও কৃষি প্রজেক্ট পরিদর্শন, গাইবান্ধা তিস্তা নদীর উপর নির্মানাধীন ব্রীজ পরিদর্শন, নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ জোন পরিদর্শন, দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার স্টেশন পরিদর্শন এবং সৈয়দপুর পাওয়ার স্টেশন পরিদর্শন করবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu