1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তালেবানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২২ সময় দর্শন

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের অন্তত দুইজন শীর্ষ কর্মকর্তা। শনিবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়ে। গত জুলাইয়ে আফগানিস্তানে আল কায়েদা নেতাকে হত্যার পর বাইডেন প্রশাসনের সঙ্গে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীনদের এটা প্রথম বৈঠক। খবর: সিএনএন

বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র  উপ পরিচালক এবং আফগানিস্তানে নিযুক্ত পররাষ্ট্র বিভাগের শীর্ষ কর্মকর্তা তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে তালেবানের গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিক উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল ছাড়ার পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু এখন পর্যন্ত আফগানিস্তানের এই শাসকগোষ্ঠীকে বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

গত জুলাইয়ে আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরিকে হত্যার পর যুক্তরাষ্ট্র তালেবানের বিরুদ্ধে দোহা চুক্তির ‘স্পষ্ট এবং মারাত্মক’ লঙ্ঘনের অভিযোগ তোলে। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি দোহায় ট্রাম্প প্রশাসনের করা চুক্তির অন্যতম শর্ত ছিল– ‘কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

ড্রোন হামলায় আয়মান আল জাওয়াহিরিকে হত্যার দাবি করার পর তালেবান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রথম সরাসরি তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu