1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টপ তিন ব্যাটারকে পারফর্ম করার তাগিদ সাকিবের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

ওপেনিং পজিশন নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমানের বদলি হিসেবে দেখা গেছে নাজমুল শান্তকে।

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করলেও শান্তর স্ট্রাইকরেট ছিল না টি-২০ সুলভ। যথারীতি দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন মেহেদী মিরাজ।রানে নেই লিটন দাশও। ফলে টপ অর্ডারের রানে ফেরা নিয়ে দুশ্চিন্তায় অধিনায়ক সাকিব আল-হাসান।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে কথা বলার সময় টপ অর্ডার ব্যাটারদের রানে ফেরার তাগিদ দিয়েছেন সাকিব। তিনি জানান, ‘হ্যাঁ এই উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি আমরা। ম্যাচে কোনো মোমেন্টামই পাইনি আমরা। আমাদের উপরের তিন ব্যাটারকে পারফর্ম করতে হবে। কমপক্ষে ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে তাদের। ’

অন্যদিকে আজ ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নামেন টি-২০ ক্রিকেটে দীর্ঘ এক দশক ধরে জাতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করা সাকিব। ত্রিদেশীয় সিরিজে চার নম্বর পজিশনে ব্যাট করার কথা ছিল তার। রোববারের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। চার নম্বরের পরিবর্তে এ দিন ৭-এ ব্যাট করতে নামেন তিনি। ম্যাচ শেষে এর ব্যাখ্যা ও দিয়েছেন অধিনায়ক।

তিনি জানান,‘আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দুজন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল। ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। ’

সাকিব আরও যোগ করেন, ‘যখন আপনি দুই ম্যাচ হেরে যাবেন তখন চাঙ্গা থাকা কঠিন। কিন্তু বিশ্বকাপ সামনে। সামনের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu