নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশ” উপজেলা মৎস্য বিভাগের ব্যবস্থাপনায়, গলাচিপা ঐতিহ্যবাহী দীঘি পুকুরে শনিবার জাতীয় সংসদ সদস্য পটুয়াখালী ১১৩ (৩) আসনের জনপ্রিয় ও জননেতা এস এম শাহজাদা, শনিবার দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন উন্নত জাতের রুই কাতলা মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মু.শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহাবুব হাসান শিবলী, বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন ২০২২/২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে, ইতিপূর্বে মৎস্য পোনা মাছ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মোঃ জহিরুন্নবী, গণমাধ্যম কর্মীসহ সহ মৎস্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।