1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে পিকআপ চাপায় ফেরিওয়ালা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২০ সময় দর্শন

শেরপুরে একটি পিকআপ ভ্যানের চাপায় মো. হাসান নামে (৩৫) এক ফেরিওয়ালা নিহত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জিনোম মেডিকেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শ্যামগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তিনি শেরপুর শহরের নতুন বাস টার্মিনালের মাজার রোডে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রায় ৪শ ফেরিওয়ালা শেরপুর শহরের বসবাস করেন। তারা বিভিন্ন জায়গায় ফেরি করে প্লাস্টিকের মালামাল বিক্রি করেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে হাসানসহ কয়েকজন ফেরিওয়ালা প্রতিদিনের মতো মালামাল বিক্রি করতে বের হন। ওইসময় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন হাসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জিনোম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu