1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাসর ঘরের পরিবর্তে শ্রীঘরে বর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৬ সময় দর্শন

বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়েও রক্ষা পেলেন না বর। বাল্যবিয়ে করতে এসে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হওয়ায় বাসর ঘরের পরিবর্তে বর মো. মওলাকে (১৮) জেলে যেতে হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার চকপাড়া শাহিনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। বর মওলা ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা যায়, উপজেলার চকপাড়া শাহিনপুকুর এলাকায় একটি বিয়ে বাড়িতে চলছিল ধুমধাম অনুষ্ঠান আর গান-বাজনা। চারিদিকে হই হুল্লোড়। এ দিকে ছেলেপক্ষ হাজির। কিছুক্ষণের মধ্যে শেষ হবে বিয়ের আনুষ্ঠানিকতা। ঠিক এমন সময় সেই অনুষ্ঠানে হাজির বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার। বিয়ের স্টেজ ছেড়ে দৌড়ে পালালেন বরসহ ছেলেপক্ষ। পরে বাল্যবিয়ের অভিযোগে বর আব্দুল হামিদকে  ৩  মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ইউএনও পরিমল কুমার বলেন, বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে তারা খবর পান যে, উপজেলার চকপাড়া শাহিনপুকুর এলাকায় বাল্যবিয়ের আয়োজন হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্যবিয়ে না দিতে ওই পরিবারকে সতর্ক করে। শুক্রবার আবারও খবর আসে তারা নির্দেশনা অমান্য করে ১৪ বছরের মেয়ের সঙ্গে ১৮ বছরের ছেলের বিয়ের দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশসহ চকপাড়া শাহিনপুকুর এলাকায় বিয়ে বাড়িতে হাজির হই।

তিনি বলেন, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের লোকজন ও বর বিয়ের স্টেজ ছেড়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বরসহ তাদের অভিভাবককে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় বর মওলাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও অন্যান্যদের সতর্ক করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu