1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারালো পাকিস্তান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

নিউজিল্যান্ড সবসময়ই নিজেদের মাটিতে কঠিনতম প্রতিপক্ষ। কোনো দলই তাদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু আজ ত্রিদেশীয় সিরিজের মঞ্চে পাকিস্তান

বিপক্ষে নিউজিল্যান্ডকে খুঁজে পাওয়া গেল না। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা যেমন খাবি খেয়েছে, তেমনই বল হাতে কিউইরা সুবিধা করতে পারেনি।এতে ৬ উইকেটে হেরেছে পাকিস্তানের কাছে। এই জয়ে আরও এগিয়ে গেল পাকিস্তান।

রান তাড়ায় নেমে ৩৬ রানের ওপেনিং জুটি পায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান (৪) আউট হয়ে ফিরে যান। তবে একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক বাবর আজম। ৩৩ বলে তুলে নেন ফিফটি। তৃতীয় উইকেটে শাদাব খানের সঙ্গে তার ৪২ বলে ৬১ রানের জুটিতে এগিয়ে যেতে থাকে পাকিস্তান। ২২ বলে ৩৪ করা শাদাবকে টিম সাউদির তালুবন্দি করেন টিকনার। এর আগে টিকনারের শিকার হন তিনে নেমে ‘ডাকা’ মারা শান মাসুদ।

জয় থেকে ২৪ রান আগে ট্রেন্ট বোল্ডের বলে কিপার গ্লাভসে ধরা পড়েন মোহাম্মদ নওয়াজ (১৬)।   এতে অবশ্য পাকিস্তানের জয়ে সমস্যা হয়নি। ৫৩ বলে ১১ চারে ৭৯* রানে অপরাজিত থাকেন বাবর আজম। শেষদিকে ২ বলে ১০* রান করে জয় ত্বরান্বিত করেন হায়দার আলী। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৭ রান তোলে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ঝড়ো শুরু করলেও ১৩ রানেই থেমে যান। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৬১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। ৩৫ বলে ৩৬ রান করা কনওয়েকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। ১৩তম ওভারে উইলিয়ামসন ৩০ বলে ৩১ রানে ফিরলে ৮৮ রানে ৩ উইকেট হারায় কিউইরা। এরপর গ্লেন ফিলিপস আর মার্ক চাপম্যান ২৫ বলে ৪২ রানের জুটি গড়ে রানের চাকা ঘোরান।

১৭ বলে ১৮ রান করা চাপম্যানকে ফেরান শাহনেওয়াজ দাহানি। ১৯তম ওভারে তিন শিকার ধরেন পেসার হারিস রউফ। বোল্ড হয়ে যান জেমস নিশাম (৫) এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন ব্রেসওয়েল (০)। শেষ বলে ক্যাচ দিয়ে ফিরেন ১৬ বলে ৩২ করা চাপম্যান। শেষ ওভারে ইশ সোধি (২) আউট হলে কিউইদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৪৭ রান। ২৮ রানে তিন উইকেট নিয়েছেন রউফ। ২টি করে নিয়েছেন ওয়াসিম এবং নওয়াজ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu