1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিউইয়র্কে অভিবাসীর ঢল, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেমেছে ভাসমান অভিবাসীর ঢল। গত ছয় মাসে শহরটিতে এসেছে প্রায় ১৭ হাজার অভিবাসী। এ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা

ঘোষণা করা হয়েছে। খোদ সিটি মেয়র এরিক এডামস শুক্রবার (৭ অক্টোবর) এ ঘোষণা দিয়েছেন।খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, চলতি বছরের এপ্রিল থেকে শহরটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে ১৭ হাজারের বেশি অভিবাসী প্রত্যাশী এসেছে।

রিপাবলিকান সমর্থিত টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যগুলো থেকে অভিবাসী প্রত্যাশীদের ডেমোক্রেটিক পার্টি দ্বারা পরিচালিত শহরটিতে পাঠানো হচ্ছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে মেয়র এরিক বলেন, ‘গত সেপ্টেম্বরে প্রতিদিন পাঁচটি থেকে ছয়টি বাসে করে অভিবাসী প্রত্যাশী এসেছে। বর্তমানে শহরের আশ্রয় ব্যবস্থায় থাকা প্রতি পাঁচজনের মধ্যে একজন অভিবাসী। ’

‘আগতদের মধ্যে অনেকে পরিবারে স্কুল বয়সী শিশু রয়েছে এবং তাদের চিকিৎসার প্রয়োজন,’ যোগ করেন তিনি।

চলতি অর্থবছরে নিউইয়র্ক প্রশাসন ১০০ কোটি ডলার খরচ করার বাজেট করেছিল। তবে অভিবাসী প্রত্যাশী বাড়ায় প্রশাসনের খরচ বাড়ছে। এর জেরে ফেডারেল সরকার ও রাজ্য তহবিল থেকে অনুদান চেয়েছে তারা।

মেয়র এরিক বলেন, ‘বিষয়টি নিয়ে নিউইয়র্কবাসীদের মধ্যে ক্ষোভের জন্ম হচ্ছে। আমি নিজেও রাগান্বিত। আমরা এটা চাইনি। হাজার হাজার অভিবাসীকে সমর্থন করার মতো কোনো চুক্তি হয়নি। শহরের তহবিল ফুরিয়ে আসছে। আমরা আমাদের সাধ্যমত করছি। আমাদের সাহায্য করার ক্ষমতা ফুরিয়ে যাচ্ছে। ’

বিবিসি বলছে, তিনটি রাজ্য- টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডা থেকে এসব অভিবাসী প্রত্যাশীকে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিটিগুলোতে পাঠানো হচ্ছে।

সীমান্তবর্তী অঞ্চলগুলোর রিপাবলিকানরা বলছেন, অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা হ্রাসে  ও জো বাইডেনের প্রশাসনের ওপর চাপ বাড়াতে এমনটা করা হচ্ছে।

বিবিসি বলছে, ডেমোক্র্যাটিক পার্টি চালিত এল পাসো ও টেক্সাস কর্তৃপক্ষ অভিবাসীদের নিউইয়র্ক এবং শিকাগোতে পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে। এল পাসো কর্তৃপক্ষ টেক্সাসের থেকে দ্বিগুণ অভিবাসীকে উত্তরের দুই শহরে পাঠিয়েছে।

তবে মেয়রের এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে টেক্সাস গভর্নরের এক মুখপাত্র। তিনি বলেন, ‘সত্যিকারের জরুরি অবস্থা আমাদের দেশের দক্ষিণ সীমান্তে। টেক্সাসের ছোট শহরগুলোতে প্রতিদিন শত শত অভিবাসী প্রত্যাশী আসছে। বাইডেন প্রশাসনের জন্য এমনটি হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘গত অক্টোবরে ৬০টি বাসে করে আমরা তিন হাজার ১০০ অভিবাসী প্রত্যাশীকে নিউইয়র্কে পাঠিয়েছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu