1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নওগাঁ সীমান্তে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

নওগাঁর পোরশা সীমান্তে ভারত থেকে দেশে ফেরার পথে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের দাবি, ভারতে অবৈধ অনুপ্রবেশ করে গরু নিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইয়াদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের তৌফিজুল ইসলামের ছেলে।

বিজিবি ও পোরশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াদুলসহ সাত-আটজনের একটি দল শুক্রবার রাতের কোনো এক সময় বিজিবির টহল দলকে ফাঁকি দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভোরে তারা গরু নিয়ে সীমান্তের ২৩০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা তাদেরকে দেখতে পেয়ে থামতে বলেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ইয়াদুলকে আটক করে বিজিবি।

বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর সীমান্ত চৌকির (বিওপি) কোম্পানি কমান্ডার সুবেদার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবককে শনিবার দুপুরে পোরশা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, আটক যুবকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।  আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu