1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নওগাঁয় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

নওগাঁ পৌর বাজার এলাকা থেকে জুয়ার আসর থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নওগাঁ সদর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আত্রাই উপজেলার সিংবাচা গ্রামের জুয়েল (৩৫), কালিকাপুর গ্রামের আবদুর রশিদ (৩৫), সদর উপজেলার জালাল হোসেন (৩৫), সম্রাট হোসেন (৩২), আফতাব (৩৫), মো. তুফান (২০), জয়নুল উদ্দিন মোল্লা (৩৯), মো. সাহেব আলী (৪৬)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোড এলাকায় জুয়েলের ভাড়া করা অটো চার্জার গ্যারেজে জুয়া খেলা চলছে। পরে ওই গ্যারেজে অভিযান চালায় পুলিশ। অভিযানে সেখানে জুয়া খেলার সরঞ্জাম, ১৫ হাজার ৯২০ টাকা, ১০টি মোবাইল ফোনসহ আট জুয়াড়িকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu