1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে শহবাগ থানায় মামলা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বহিরাগতদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করে ছাত্রলীগকে গালিগালাজ করার অভিযোগ আনা হয়।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য জানান।

মামলায় আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার ও মাহফুজ। এছাড়া আরও অজ্ঞাত ১৪০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, ‘আমরা টিএসসিতে প্রোগ্রামে যাচ্ছিলাম। তারা কিছু স্কুলের শিক্ষার্থী, বহিরাগতদের নিয়ে আবরার হত্যার বিচার চেয়ে প্রোগ্রাম করছিল। দেখলাম এখানে তারা সরকারকে, ছাত্রলীগকে গালিগালাজ করছে। এ সময় আমরা তাদের বলি আবরার তো আমাদের ছাত্র নয়। এখানে প্রক্টরিয়াল টিম আসে, তারা জানায় এ প্রোগ্রামের অনুমোদন নেই। তারা প্রক্টরিয়াল টিম এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে তাদের কিছু লোক ইট ছুড়লে আমার মাথায় এসে পড়ে। আমাদের আরও কয়েকজন আহত হয়। পরে আরও কিছু শিক্ষার্থী তাদের ধাওয়া দিয়ে বিতাড়িত করে। আমরা শাহবাগ থানায় মামলা করেছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu