1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাপ্তাই থেকে বিলুপ্তপ্রায় কালিম পাখি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

রাঙামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকা থেকে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে
৪টি ছানাও ছিল।

শুক্রবার (৭ অক্টোবর) বন বিভাগের কর্মীরা ওই এলাকায় অভিযান চালিয়ে খাচায় বন্দি অবস্থায় কালিম পাখিগুলো উদ্ধার করে।

এ বিষয়ে বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কোনো ধরনের পশুপাখি ধরা, বিক্রি করা বা লালন-পালন করা আইনগতভাবে নিষিদ্ধ।আর কালিম পাখি বর্তমানে বিলুপ্তপ্রায়। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাসায় কালিম পাখি পালন করা হচ্ছে। তখন আমরা ওই বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী অভিযান চালিয়ে কাপ্তাই জেটিঘাট এলাকার একটি বাসা থেকে কালিম পাখিগুলো উদ্ধার করি।

এদিকে বন্যপ্রাণী আইন জানা না থাকায় ঘরে খাঁচায় রেখে কলিম পাখি পালন করছিলেন বলে স্বীকার করেন পাখির মালিক।

ভবিষ্যতে আর কখনো পাখি লালন-পালন করবেন না এমন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার হওয়া কালিম পাখিগুলোকে শেখ রাসেল এভিয়ারি পার্কে অবমুক্ত করা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu