1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইনজুরিতে মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

বেনফিকার বিপক্ষে ম্যাচের ৮১তম মিনিটে বদলি হওয়ার পরই থেকেই গুঞ্জন, নতুন কোনো ইনজুরিতে পড়েননি তো লিওনেল মেসি? যদিও তখন বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। তবে বড় কোনো সমস্যা না হলেও পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করায় রাঁসের বিপক্ষে মেসি থাকছেন না বলেই জানিয়েছেন এ কোচ।

এ প্রসঙ্গে গালতিয়ের বলেন, সে চ্যাম্পিয়ন্স লিগে (বেনফিকার বিপক্ষে) খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে সে।

তবে রোববার অনুশীলনে ফিরবেন তিনি।
পিসজিতে গত মৌসুমটা তেমন ভালো না কাটলেও এ মৌসুমে দারুণ ফর্মে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮টি গোল। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। এদিকে চলতি বছরের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপের ঠিক আগে মেসির এমন চোট নিশ্চয়ই ভাবাবে তার ভক্তদের।

শনিবার রাঁসের মাঠে নামছে পিএসজি। এ ম্যাচের আগে মেসি ছাড়াও ইনজুরি সমস্যা রয়েছে আরও দলের আরও অনেকের। পেশীর চোটে ডিফেন্ডার নুনো মেন্ডেস ছিটকে গেছেন তিন সপ্তাহের জন্য। এছাড়া ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে ভুগছেন গলার সংক্রমণে।

লিগ ওয়ানে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে পিএসজি। নয় ম্যাচে ৮টি জয় ও একটি ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu