1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

নারী এশিয়া কাপে ফেবারিট দল হিসেবেই আসরে নিজেদের যাত্রা শুরু করেছে ভারত। এ পর্যন্ত চার ম্যাচে একটি হার তাদের। ওদের বিরুদ্ধে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে ২০১৮-র স্মৃতি ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন মুরশিদা আক্তার।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বেশ সতর্ক বাংলার নারীরা। কারণটা পরিস্কার বারোবারের মুখোমুখিতে ভারতকে মাত্র দুবার হারাতে পেয়েছে নিগার সুলতানা জোতির দল। আর এর মধ্যে দুবারই ২০১৮ এশিয়া কাপে।

সেই জয়ের স্মৃতিকে কাজে লাগিয়ে এবারও আরও ওকটি জয়ের অপেক্ষায় বাংলাদেশ বলেন উদ্বোধনী ব্যাটার মুরশিদা আক্তার।

প্রতিপক্ষ ভারত হলেই নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকেন বলে জানান মুরশিদা।

মেয়েরা যে এগিয়েছে তা ভারতের বিপক্ষে ম্যাচ জিতে আরও একবার সেটা প্রমাণ করতে চান বাংলাদেশ নারী দলের এই কোচ।

এদিকে ভারতীয় কোচ রমেশ পাওয়ারও আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, ‘বাংলাদেশের ম্যাচে আমি অনেক দর্শকের আশা করছি। কারণ তারা স্বাগতিক। ’

তিনি অবশ্য বাংলাদেশ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেননি। যখন এসেছেন, তখন কেবল তার দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরেছে।

এই হার কি তাহলে তাদের পিছিয়ে দেবে বাংলাদেশের বিপক্ষে? হারের কারণ হিসেবে ‘ব্যাটিং অর্ডারকে পরীক্ষা’কে দায় দিয়ে রমেশ জবাব দিলেন, ‘তেমন কিছু মনে করি না। এটাই বললাম আপনাদের, আজকে কিছু ব্যাপার চেষ্টা করেছি। এটা সিটব্যাক না, আগেই পরিকল্পনা ছিল এমন কিছু যে তিন ম্যাচ পর আমরা সুযোগ নেবো; কী হয় দেখে আবার নিয়মিত ব্যাটিং অর্ডারে ফিরে যাবো। ’

টাইগ্রেসদের নিয়ে তার ভাষ্য, ‘বাংলাদেশ ভালো দল। গতবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি তাদের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল হিসেবে দেখতে। কিন্তু আমরাও ভালো মৌসুম কাটিয়েছি। শ্রীলঙ্কা, কমনওয়েলথ, ইংল্যান্ড; আমরা ওই আত্মবিশ্বাস নিয়ে চলছি। তবে আমাদের মাটিতে থাকতে হবে। ’

জয় পরাজয় যাই হোক না কেন ভারতের বিপক্ষে ভয়ডরহীন খেলাটা খেলতে চায় নারীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu