1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনন্যা পাণ্ডেকে এড়িয়ে গেলেন শাহরুখ-পুত্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। কচি কলাপাতা রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছেন। বিপরীত দিক থেকে হেঁটে এলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কিন্তু অনন্যাকে

দেখেও দেখলেন না।দু’জন মুখোমুখি হলেও অনন্যার সঙ্গে কোনওরকম সৌজন্যতা না দেখিয়ে পাশ দিয়ে হেঁটে চলে যান আরিয়ান। আর স্থির দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনন্যাকেও।

নেটদুনিয়ায় ছড়িয়েপড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তারপর থেকে শুরু হয়েছে জোর জল্পনা। বিস্ময় প্রকাশ করে নেটিজেনরা মন্তব্য করছেন—‘অনন্যাকে পাত্তাই দিলেন না আরিয়ান। ’ অনেকে আবার আরিয়ানকে অহংকারী বলেও মন্তব্য করছেন।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘মাজা মা’। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পেয়েছে এটি। এ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। আর সেখানেই এমন ঘটনা ঘটে।

এর আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে হাজির হয়ে অনন্যা জানিয়েছিলেন, তার ক্রাশ আরিয়ান। কিন্তু আকস্মিভাবে আরিয়ান কেন অনন্যাকে এড়িয়ে গেলেন সেই প্রশ্নই এখন নেটিজেনদের মুখে মুখে!

অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। গত ২৫ আগস্ট মুক্তি পায় এটি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu