1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শান্তিতে নোবেল পেল ইউক্রেন-রাশিয়া-বেলারুশের তিন মানবাধিকার কর্মী-সংস্থা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

বেলারুশের জেলবন্দী মানবাধিকার কর্মী আলেস বিলিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিসকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে। গণতন্ত্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য তাদের এ পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৩টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, ‘যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরার তাদের ভূমিকা অসাধারণ।শান্তি আর গণতন্ত্রের জন্য নাগরিক আন্দোলন কতটা জরুরি, সম্মিলিতভাবে তারা সেটাই দেখিয়েছেন। ’

BREAKING NEWS:
The Norwegian Nobel Committee has decided to award the 2022 #NobelPeacePrize to human rights advocate Ales Bialiatski from Belarus, the Russian human rights organisation Memorial and the Ukrainian human rights organisation Center for Civil Liberties. #NobelPrize pic.twitter.com/9YBdkJpDLU

— The Nobel Prize (@NobelPrize) October 7, 2022

 

নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেছেন, তিন প্রতিবেশী দেশ বেলারুশ, রাশিয়া এবং ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখা তিন অসামান্য চ্যাম্পিয়নকে সম্মান জানাতে চায় নোবেল কমিটি।

পুরস্কারটিকে অনেকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কোর নিন্দা হিসাবে দেখবেন এবং এটা রাজনৈতিকভাবে বিতর্কিত করে তুলেবে।

অ্যান্ডারসেন বলেছেন, এটা পুতিন বিরোধী কোন পুরস্কার নয়। আমরা পুরস্কারটি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবদানের জন্য প্রদান করি, এটা কারও বিরুদ্ধে দেয়া হয় না।

নোবেল কমিটি বলছে, ‘যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরার তাদের ভূমিকা অসাধারণ। শান্তি আর গণতন্ত্রের জন্য নাগরিক আন্দোলন কতটা জরুরি, সম্মিলিতভাবে তারা সেটাই দেখিয়েছেন। ’

নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনা বা ৯ লক্ষ মার্কিন ডলার সমান ভাগে ভাগ করে নেবেন তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu