1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাকিব-অপু ও বুবলী বিষয়ে মুখ খুললেন পূজা চেরি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

ঢাকায় সিনেমায় বর্তমানে আলোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছেন নায়ক শাকিব খান। নায়িকা বুবলী এবং তাদের আড়াই বছরের সন্তানের বিষয় প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকাই সিনেমার কিং খান।  

বুবলীর ঘটনা নিয়ে সিনেমা পাড়ায় যখন গরম, ঠিক তখনই সবার নজর পড়েছে এ চিত্রনায়িকা পূজা চেরির দিকে। হালের এই আলোচিত নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে।তবে এ সম্পর্কে পূজার কোনও মন্তব্য না আসায় রহস্য আরও ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী।

সেখানে শাকিব খানের প্রসঙ্গে পূজা বলেন, তিনি একজন খুব ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তাকে নিয়ে কোনও কিছুই আমি বলবো না। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। তার সঙ্গে কাজ হতেই পারে। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সাথে আমি কাজ করবো।

পূজা চেরি বলেন, বুবলী আপুর সঙ্গে আমার দুইদিন দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজিটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনও মন্তব্য করার কোনও কারণ আমি দেখছি না।

পূজা বলেন, আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। নোংরামির ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েয়ে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি।

পূজা আরও বলেন, আপনারা তো কখনো আমাকে দেখেননি। আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলবো না। কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে আমি এইটুকু বলবো আসলে সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।

আজ শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চের ‘র নতুন সিনেমা ‘হৃদিতা’। সিনেমাটি পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu