1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে কয়েকজন মুসলিমকে খুঁটিতে বেঁধে পেটাল পুলিশ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

সম্প্রতি গুজরাটের একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মুসলিম পুরুষকে একটি খুঁটির সাথে বেঁধে সাদা পোশাকের পুলিশ লাঠি দিয়ে পেটাচ্ছেন।

মঙ্গলবার ঘটে যাওয়া এই ঘটনাকে ‘একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, মুসলিমদের এভাবে পেটানো পুলিশের ‘আইনের প্রতি সম্পূর্ণ অসম্মানের’ বহি:প্রকাশ।

খবর আলজাজিরার।

ভিডিওতে দেখা যায়, এ দৃশ্য দেখে সেখানে উপস্থিত নারী ও শিশুরা উল্লাস করছে। মুসলিম যুবকদের মারধর করার পর উপস্থিত জনতার কাছে মাফ চাইতে বলা হয়। এরপর পুলিশের একটি গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় পাথর নিক্ষেপ করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক টুইটার পোস্টে বলেছে, গুজরাট পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে সাজা দেওয়া কখনো আইন প্রয়োগকারী বাহিনীর পদক্ষেপ হতে পারে না। তা সেটা যত কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হোক না কেন। এ ক্ষেত্রে তারা স্পষ্টভাবে বৈধতা, প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং জবাবদিহির নীতিকে অগ্রাহ্য করেছে।

সূত্র : আলজাজিরা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu