1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্ট দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার দায়ে গ্রেফতার ০১ জন।

বিশেষ প্রতিনিধি।
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

ফেইসবুকে ধর্মীয় অবমাননাকর পোষ্ট দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার দায়ে গ্রেফতার ০১ জন। গত ০৫/১০/২০২২ খ্রিঃ তারিখ অনুমান ১১.০৫ ঘটিকার সময় বুড়িচং থানাধীন রাজাপুর গ্রামের জনৈক কমল চন্দ্র মিত্র(৪০) শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীর একটি নাচের দৃশ্যের ভিডিও তাহার নিজ মোবাইলে ধারন করিয়া তাহার প্রতিষ্ঠানের নামে পরিচালিত “নন্দিতা জুয়েলার্স” নামক ফেইসবুক আইডির ষ্টোরিতে আপলোড করেন।

তার একদিন পরেই গত ০৬/১০/২০২২খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় কমল চন্দ্র মিত্র দেখিতে পান, তাহার আপলোডকৃত ভিডিওটি কেউ একজন তাহার ফেইসবুক স্টোরি থেকে ডাউনলোড কিংবা স্ক্রিন রেকর্ডিং করে উক্ত ভিডিওটিতে এডিটিং এর মাধ্যমে একটি ইসলামী নাতেরাসুল/ গজল সংযোজন করিয়া ”SujAn” নামীয় একটি ফেইসবুক আইডিতে আপলোড করিয়া ধর্মীয় উস্কানি মূলক একটি স্ট্যাটাস দেয়।

বিষয়টি সাথে সাথে কমল চন্দ্র মিত্র পুলিশকে অবহিত করেন। এই সংক্রান্তে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা পুলিশ, কুমিল্লা এর বিশেষ টিম “SujAn” নামীয় ফেইসবুকটির মালিকানা ও পোস্টদাতাকে সনাক্ত করিয়া বুড়িচং থানা পুলিশের সহায়তায় গত ০৬/১০/২০২২ ইং তারিখ অনুমান ০৫.০০ ঘটিকায় মোঃ সাইকুল ইসলাম সুজন(২১) পিতা-আবুল কালাম আজাদ, মাতা-আলেয়া বেগম, সাং-রাজাপুর, উত্তর পাড়া, সর্দার বাড়ী, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করিয়া তাহার ব্যবহৃত মোবাইলে ”SujAn” নামীয় ফেইসবুকে লগইন করিয়া ফেইসবুকের ওয়ালে তাহার পোষ্টকৃত ভিডিও এবং স্ট্যাটাসটি দেখান।

তাছাড়া সে উক্ত ভিডিওটি তাহার ভাতিজা সর্ম্পকিত দুবাই প্রবাসী পলাতক আসামী ০২) রাকিবুল ইসলাম(২১) পিতা-নুরুল ইসলাম, মাতা-অজ্ঞাত, সাং-রাজাপুর, উত্তরপাড়া, সরদার বাড়ি, থানা- বুড়িচং, কুমিল্লা এবং পলাতক আসামী ০৩) সানজিদা আক্তার(অজ্ঞাত), পিতা-অজ্ঞাত, মাতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত দ্বয় ফেইসবুক মেসেঞ্জারে পাঠিয়েছে মর্মে জানায়।

ভিডিও এডিটিং এর মাধ্যমে আসামিগণ তাহাদের নামীয় ও পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ ধর্ম অবমাননাকর ভিডিও আপলোড করিয়া উস্কানী মূলক, আক্রমনাত্বক মিথ্যা তথ্য প্রকাশ করিয়া বাংলাদেশের অসংখ্য ধর্মপ্রান মুসলমানদের ধমীয় মূল্যবোধ ও অনুভূতিতে উস্কানী প্রদান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতঃ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে এসআই/মামুন হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করলে বুড়িচং থানার মামলা নং-৬/৩১৪, তারিখ- ০৭ অক্টোবর, ২০২২; ধারা- ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১/৩৫ রুজু করা হয়। ইন্সপেক্টর/শরিফ ইবনে আলম, জেলা গোয়েন্দা, কুমিল্লা মামলাটি তদন্ত করছেন

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu