1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় এক ছাত্রলীগ নেতার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৮১ সময় দর্শন

দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানিয়েছেন আরমিন মিয়া নামের এক ছাত্রলীগ নেতা। ‘বিএনপি-জামায়াত থেকে আসা কারও কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এবং দুধ দিয়ে গোসলের দৃশ্যের ভিডিও আপলোড করে তিনি তার অভিমত জানান।

আরমিন মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের এক নম্বর সহসভাপতি।

জানা গেছে, প্রায় এক যুগ পর গত বুধবার নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।জেলা ছাত্রলীগের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটি প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েন পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফেসবুক পোস্টের মাধ্যমে অনেকে হতাশা প্রকাশ করে ছাত্রলীগ নেতার বিদায় নেওয়ার কথা জানান।

এদিকে নবগঠিত কমিটি বাতিল চেয়ে বৃহস্পতিবার বিকেলে পৌর সদরে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতারা।

দুধ দিয়ে গোসল করা ছাত্রলীগ নেতা আরমিন মিয়া বলেন, ১২ বছর ধরে ছাত্রলীগ করছি। সাতটি মামলায় আসামি হয়েছি। আদালতে হাজিরা দিতে দিতে দিন যাচ্ছে। কিন্তু নতুন কমিটিতে কাঙ্ক্ষিত মূল্যায়ন করা হয়নি। বিএনপি-জামায়ত থেকে আসা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। এদের পেছনে রাজনীতি করতে ইচ্ছে নেই। তাই ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu