1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তাবলীগ জামায়াতের তালিম নিয়ে মারামারি, আহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১৫৬ সময় দর্শন

নাটোর সদরের সিংহারদহ পশ্চিমপাড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতের তালিম করা নিয়ে শুক্রবার সকালে দুপক্ষের মারামারিতে চারজন আহত হয়েছে।

আহতদের মধ্যে মসজিদের ইমামের জামাতা ডা: হুজাইফাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের

নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে নাটোর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ফজরের পর মসজিদে তাবলীগ জামায়াতের তালিম করা হবে বলে ঘোষণা দেয়া হয়। এসময় মসজিদ কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীনের ভাই শাহ জামাল ফাজায়েলে আমাল থেকে হাদিস পড়া শুরু করলে মসজিদের ইমাম ও বর্তমান সভাপতি আব্দুল জব্বার ও তার জামাতা ডা: হুজাইফা মোনাজাত শেষ করে মসজিদ থেকে বের হয়ে যান। তালিম শেষে জয়নাল আবেদীন ও তার ভাই শাহ জামাল, কমিটির সাধারণ সম্পাদক হুসেন আলী, কদম ও লোকমান হোসেন বের হয়ে এসে তর্কবির্তকের এক পর্যায়ে মারামারি শুরু হয়।

এতে মসজিদের ইমাম আব্দুল জব্বার ও তার জামাতা ডা: হুজাইফা, সাবেক সভাপতি  জয়নাল আবেদীন ও সেলিম রেজা আহত হন। এ ঘটনায় উভয় পক্ষ মসজিদের আয় ব্যয়ের হিসাব না দেয়ায় আগে থেকে চলা বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন।

তবে মসজিদের ইমাম ও বর্তমান সভাপতি আব্দুল জব্বার তাবলীগের বিবাদমান সাদ পন্থি এবং অপর পক্ষ জুবায়ের পন্থি বলে জানা গেছে। নাটোর থানার অফিসার ইনচার্জ মো: নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu