1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্ত্রী গলা কেটে হত্যা করেন স্বামী মেজবা উদ্দিন সাব্বির আহমেদ (৩৯) কে। হত্যাকাণ্ডের দুইদিন পর মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইনসের সভা কক্ষে সাংবাদিক সম্মেলনে কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, কুষ্টিয়া পৌর এলাকার বারখাদা মীরপাড়া এলাকা থেকে কুষ্টিয়া বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত হানু মালিথার ছেলে আতিউর রহমান ওরফে আতাই (৩০) এবং নিহত মেজবা উদ্দিন সাব্বির আহমেদের দ্বিতীয় স্ত্রী কুষ্টিয়া লাহিনী বটতলা এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুন (২৫)কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কবরবারিয়া এলাকার একটি বাঁশঝারের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ডেগার (ছুরি) উদ্ধার করেছে পুলিশ।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহত মেজবা উদ্দিন সাব্বির আহমেদের দ্বিতীয় স্ত্রী রজনী খাতুনের সঙ্গে আতাইয়ের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি সাব্বির জেনে যাওয়া এবং তাদের পরকীয়াতে বাধা দেওয়ার কারণে সাব্বিরের সঙ্গে রজনীর পারিবারিক ঝামেলার সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর ভোর ৪ টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সাব্বিরের আড়ুয়াপাড়া ছোট ওয়ার্লেস গেট সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আসামি আতাই রজনী খাতুনের সহযোগিতায় তাকে গলা কেটে হত্যা করে।

পরবর্তীতে এ ঘটনায় গত ৪ অক্টোবর নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu