1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নদীতে হঠাৎ বান, প্রতিমা বিসর্জনকালে জলপাইগুড়িতে নিহত ৭

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

প্রতিমা বিসর্জনকালে জলপাইগুড়ি জেলার মালবাজারের নদীতে হঠাৎ বান ডাকায় ঘটে গেলো বিপত্তি। এসময় নদীর বানে ভেসে নিহত হয়েছে অন্তত ৭ জন। এ ঘটনায় এখনও

নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

বুধবার সন্ধ্যার ওই ঘটনার বিষয়ে আনন্দবাজার জানিয়েছে, প্রতিমা বিসর্জনকালে হঠাতই পাহাড় থেকে জলপ্রপাতের সৃষ্টি হয়।এতে নদীতে বান ডাকায় ভেসে যায় বহু মানুষ। উদ্ধার করা হয় ৭টি মরদেহ। এখনও মাঝ নদীতে চরে আটকে রয়েছে বহু মানুষ।

স্থানীয় দমকল ও পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। নদীতে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। প্রশাসন সূত্রে খবরে জানা গেছে, অন্তত ২০-২৫ জন নিখোঁজ রয়েছে এখনও।

প্রতিবেদনে জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসুর বরাতে জানানো হয়, এ ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই অল্প ও মধ্যবয়সী। প্রতিমা ভাসানোর সময়ে অনেকেই নদীর চরে দাঁড়িয়ে ছিলেন। তবে তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কতজন ভেসে গিয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu