1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দূর্গাপুজার মেলায় সহক‌র্মীর হা‌তে কি‌শোর খুন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনা‌ নিয়ে সহক‌র্মীর ছু‌রিকাঘা‌তে রিশাদ (১৪) না‌মে এক কি‌শোর নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় পু‌লিশ অ‌ভিযুক্ত আ্জিজ‌কে (১৯) আটক ক‌রে‌ছে।

মঙ্গলবার(৪ অক্টোবর) রাত সা‌ড়ে ৯টার দি‌কে টু‌ঙ্গিপাড়ার মন্ডলবাড়ী দুর্গাপুজা উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত মেলায় এ ঘটনা ঘ‌টে।

নিহত যুব‌ক টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার পাটগাতী সরদারপাড়া গ্রা‌মের ইউনুচ শেখের ছে‌লে।পু‌লি‌শের হা‌তে আটক অ‌ভিযুক্ত আ‌জিজ এর বাড়ীও একই গ্রামে। তারা দুই জনই মা‌য়ের দোয়া চটপ‌টি ফুসকা হাউ‌সের কর্মচারী।

জানা‌গে‌ছে, টু‌ঙ্গিপাড়া উপ‌জেলার মন্ডল বাড়িতে দীর্ঘ বছর ধ‌রে দূর্গাপুজা উপল‌ক্ষে মেলা ব‌সে। মেলায় বি‌ভিন্ন ধর‌নের খাবা‌রের দোকান ব‌সে। ওই মেলায় মা‌য়ের দোয়া চটপ‌টি ফুসকা হাউ‌জের দুই কর্মচারী কাস্টামার ডাকা ‌নি‌য়ে ঝগড়া ও বিবা‌দে জ‌ড়ি‌য়ে পড়ে। বিবা‌দের এক পর্যা‌য়ে আজিজ তার সহক‌র্মী রিশাদ‌কে ছু‌রিকাঘাত ক‌রে। প‌রে অন্যন্যারা তা‌কে প্রথ‌মে টু‌ঙ্গিপাড়া হাসপাতাল নি‌য়ে যান। সেখা‌নে অবস্থার অবন‌তি হ‌লে গোপালগঞ্জ ২৫০ শয্যা‌বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে আনার প‌থে রিশা‌দের মৃত্যু হয়। ঘটনার পর গোপালগ‌ঞ্জের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মো.খায়রুল আলম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লে‌ছেন, এ ঘটনায় অ‌ভিযুক্ত আ‌জিজকে আটক করা হয়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu