1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, তাই ক্রসিংয়ে বার ফেলে দিলেন গেটম্যান। এর মধ্যেও দু-একজন মানুষ বারের নিচ দিয়ে ছোটাছুটি করলেন। তবে নিয়ম মেনে ঠায়

দাঁড়িয়ে রইল একটি কুকুর! অন্তত ১০ মিনিট পর যখন বার তোলা হলো, তবেই ক্রসিং পার হলো সেই কুকুর। রেলগেট বন্ধ থাকলে অনেক মানুষ নিয়ম না মানলেও

কুকুরকে নিয়ম মানতে দেখে অবাক হয়েছে সাধারণ মানুষ।

আর কুকুরের নিয়ম মানার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৭ মিনিটে শহরের স্টেশন এলাকার রেলগেট থেকে ছবিটি তোলা হয়।

প্রত্যক্ষদর্শী নাটোর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী নূরুল ইসলাম নূরু জানান, নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন রেলস্টেশন ছেড়ে যাবার অপেক্ষায় থাকে। এই কারণে প্রায় ১০ মিনিট রেলগেট বন্ধ থাকে। এই সময় আইন মেনে লোকজনের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি কুকুর। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে তিনি বেশ কয়েকটি ছবি তোলেন। ট্রেন রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি বাম দিক দিয়ে রেল লাইন পার হয়ে চলে যায়।

ওই ছবি পোস্ট করে নূরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে ক্যাপশনে লিখেছেন, আজকে দেখলাম প্রায় ১০ মিনিট সময় নাটোর রেলক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে, ট্রেন চলে যাবার পর নিজ গতিতে চলে গেল, যা আমরা মানতে পারি না।

এরপর থেকেই নিয়ম মানার জন্য কুকুরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu