1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার পাওয়া গেল ৭ম শতকে লুকানো স্বর্ণমুদ্রা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

৪৪টি খাঁটি সোনার মুদ্রার খোঁজ পাওয়া গেছে। সপ্তম শতাব্দীতে এসব স্বর্ণমুদ্রা একটি দেয়ালের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকদের বরাত

দিয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭০ গ্রাম ওজনের উদ্ধারকৃত স্বর্ণমুদ্রাগুলোর এই মজুতটি হারমন স্ট্রীম (বানিয়াস) নামক একটি স্থাপনার দেয়ালে খুঁজে পাওয়া গেছে।এসব স্বর্ণমুদ্রা ৬৩৫ সালে মুসলিমদের বিজয়ের সময় লুকিয়ে রাখা হয়েছিল বলে বিশেষজ্ঞদের অনুমান।

বিশেষজ্ঞরা বলছেন, উদ্ধারকৃত মুদ্রাগুলোতে এই অঞ্চলে বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনের শেষের দিকের বিষয়টি উঠে এসেছে। বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের পূর্ব অর্ধেক, যা পশ্চিমাঞ্চলীয় অর্ধেক ভেঙে যাওয়ার পরও এক হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল।

খনন পরিচালক ইয়োভ লারের বলছেন, আমরা ধরণা করছি, উদ্ধারকৃত স্বর্ণমুদ্রাগুলোর মালিক হয়তো যুদ্ধের হুমকির কারণে এগুলো লুকিয়ে রেখেছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, যুদ্ধ শেষ হলে একদিন তিনি এখানে ফিরে আসবেন এবং তার লুকানো সম্পত্তি পুনরুদ্ধার করবেন। তবে এখন অতীতের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে- তিনি কম ভাগ্যবান ছিলেন।

বিবিসি বলছে, সোনার মুদ্রা ছাড়াও প্রাচীন এই শহরের একটি আবাসিক কোয়ার্টারে খনন কাজ চালিয়ে ভবনের অবশিষ্টাংশ, পানির চ্যানেল ও পাইপ, ব্রোঞ্জের মুদ্রা এবং আরও অনেক কিছু উন্মোচিত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।

ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষের মুদ্রাসংক্রান্ত (মুদ্রা) বিশেষজ্ঞ ড. গ্যাব্রিয়েলা বিজভস্কি বলেন, কিছু মুদ্রা সম্রাট ফোকাসের (৬০২-৬১০) আমলের। কিন্তু বাকি মুদ্রার বেশিরভাগই তার উত্তরসূরি হেরাক্লিয়াসের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu