1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদারীপুরে র‌্যাব পরিচয়ে ছিনতাই, ৪ ছিনতাইকারীকে গণধোলাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

মাদারীপুরের রাজৈর উপজেলায় র‌্যাব পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের সময় স্থানীয় জনতা চারজনকে আটক করেছেন। পরে ছিনতাইকারীদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে

সোপর্দ করেন স্থানীয় বাসিন্দার। এ সময় ছিনতাইকারীদের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে

আটক ছিনতাইকারীরা হলেন শরীয়তপুরের জাজিরার গোপালপুর গ্রামের আলমগীর খান (৩৫), পটুয়াখালীর গলাচিপার চর কাজল গ্রামের রাসেল মাতুব্বর (৩৪), মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকার জসিম মাতুব্বর (৩০) ও কালকিনির আলীনগর গ্রামের আয়ুবালি সরদার (৪৫)। ছিনতাইকারীদের পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা গিয়াস শেখ ও তার শাশুড়ি মিনারা বেগম টেকেরহাট বন্দরের উত্তরা ব্যাংক থেকে ৫ লাখ টাকা তোলেন। পরে তারা ভ্যানে করে গ্রামের বাড়ি নারায়নপুরে রওনা হন। পথে উপজেলার বৌলগ্রাম নামক স্থানে পৌঁছালে র‌্যাব পরিচয়ে সাদা রংয়ের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এসময় তাদের কাছে ইয়াবা রয়েছে জানানো হয় এবং তাদের জোর করে প্রাইভেটকারে উঠিয়ে নেয় ছিনতাইকারীরা।

এসময় ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং ঘটনা বুঝতে পেরে প্রাইভেটকারকে ধাওয়া দেন। পরে উপজেলার কদমবাড়ি বাজারে গিয়ে স্থানীয় বাসিন্দারা প্রাইভেটকারটি আটক করে। তখন চালকসহ ৪ ছিনতাইকারীকে গণধোলাই দেন স্থানীয় জনতা।

এসময় প্রাইভেটকারটিকে ভাংচুর করে পার্শ্ববর্তী খাদে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ গণপিটুনিতে আহত ৪ ছিনতাইকারীদের উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, তদন্ত করে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, কয়েক দিন আগে একই স্থানে এক পাট ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ টাকা ছিনতাই করে একটি চক্র।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu