1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফসলের সাথে শত্রুতা; ঘাস নিধনের কীটনাশক দিয়ে ধান গাছ নষ্ট করার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৪৪ সময় দর্শন
  1.  লালমনিরহাটের আদিতমারীতে রোপনকৃত ধান ক্ষেতে রাতের আঁধারে ঘাস নিধনের কীটনাশক প্রয়োগ করে ধান গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ধান চাষী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কৃষক আশরাফুল ইসলাম লিখিত অভিযোগে উল্লেখ করে বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমি প্রতিপক্ষ একই এলাকার আব্দার আলীর ছেলে জামাল হোসেন অন্যায় ভাবে মালিকানা দাবী করে জবর দখল করেছিলো। এ নিয়ে আমার মা বাদী হয়ে আদালতে একটি মামলা
  2. দায়ের করেন।
  3. (মামলা নং অন্য ২২/২০১৬(আদিত)। সে মামলায় আমাদের পক্ষে রায় দেয় আদালত এবং আদালতের পক্ষ থেকে গত ১৪ নভেম্বর ২০ইং ু আমাদের জমির দখল বুঝে দেয়। তখন থেকে আমি জমিতে চাষাবাদ করে আসছি। ইতিমধ্যে পূর্ব দখলদার একাধিকবার আমার জমির ফসলের ক্ষতি করে এবং পুনরায় জমি জবর দখলের চেষ্টা করলে আমি বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি। (যাহার এম আর নং- ১৪/২১ (আদিত), ধারা- ১০৭/১১৭ (গ) ফৌঃ কাঃ বিঃ)।সেই মামলায় বিবাদীরা আদালতে গিয়ে মুচলেকা
  4. প্রদান করে। তবুও আমার এবং জমির উপর তাদের কুদৃষ্টি এখনো সড়ায়নি ।
  5. এই মৌসুমে আমি উক্ত জমিতে ধান রোপন করেছি। উক্ত বিরোধের জের ধরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বিবাদীরা আমার রোপনকৃত ধান ক্ষেতে ঘাস নিধনের কীটনাশক
  6. প্রয়োগ করে। ফলে ধান গাছ গুলো পুড়ে যাচ্ছে। আশরাফুল ইসলাম অভিযোগ উল্লেখ করে আরো বলেন, কীটনাশক প্রয়োগের ঘটনার পর দিন সকালে আমি জমিতে গিয়ে ধান গাছ মৃত অবস্থায় দেখতে পেয়ে বিবাদীর প্রতি আমার সন্দেহ হওয়ায় তার নিকট জানতে চাইলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং আমাকে উক্ত জমি ভোগ দখল করতে দিবে না মর্মে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে।
  7. এ ঘটনার বিচার পেতে থানায় অভিযোগ দিয়েছি। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর এলাকার মৃত ছপিত উদ্দিনের ছেলে ধান চাষী আশরাফুল ইসলামের চাষকৃত ধান গত তিন-চার দিন থেকে পুড়ে যাওয়ার মত দেখাচ্ছে। বিষয়টি চাষীর পূর্ব শত্রুর দাঁড়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। এ বিষয়ে অভিযোগে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগের চেষ্টা করলেও সফল হওয়া যায়নি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান,গতকাল ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো,তদন্ত চলছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu