1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রতিবছর ১৫ লাখ মানুষ অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে মারা যায়: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৯৬ সময় দর্শন

বিশ্বে প্রতিবছর ১৫ লাখ লোক অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্র বলেন, ‘এখন সরকারের মনোযোগ মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়া। কিন্তু যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে দেশে নানা ধরনের জটিল রোগীর সংখ্যা বাড়ছে।পৃথিবীতে ১৫ লাখ লোক প্রতিবছর অ্যান্টিবায়োটিক অপব্যবহারের কারণে মারা যায়। বাংলাদেশে এর ভয়াবহতা এখন অনেক। প্রয়োজন ছাড়া এখন  অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে দেশে। খাদ্যদ্রব্যের মাধ্যমেও অ্যান্টিবায়োটিক ঢোকে শরীরে। এটা দীর্ঘ মেয়াদি ক্ষতির কারণ হচ্ছে। ’

তিনি বলেন, ‘দেশে এন্টিবায়োটিক রোধ করার জন্য আইনের ঘাটতি রয়েছে। তাই সচেতনতা বাড়াতে হবে মানুষের মধ্যে। ’

জাহিদ মালেক বলেন, ‘যেসব ফার্মেসির লাইসেন্স নেই, সেগুলো বন্ধ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ফার্মেসী চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দেয়, সেগুলোর ব্যাপারে নজরদারি বাড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে। ’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সব ফার্মেসিকে। যারা নির্দেশনা মানবে না তাদের আইনের আওতায় আনা হবে। ’

দেশের ৯৮ ভাগ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu