1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রতারণার মামলায় আইনজীবীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

লক্ষ্মীপুরে ১০ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণার মামলায় জজ আদালতের আইনজীবী মুনছুর আহম্মদ দুলালকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে আপিল আবেদনের প্রেক্ষিতে ও দুটি শর্তে আইনজীবীকে জামিন দিয়েছে আদালত।

একই মামলায় অপর দণ্ডপ্রাপ্ত চৌকিদার আনসার উল্যাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জামান এ রায় দেন।

আদালতের পেশকার মো. সাইফুদ্দিন এ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত দুইটি শর্তে আইনজীবী দুলালকে জামিন দিয়েছেন। তা হল- তিনি দুই বছর বিনামূল্যে গরীব ও অসহায়দের পক্ষে মামলা লড়বেন। কোন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ভুক্তভোগীর হয়ে তাকে মামলা লড়তে হবে।

দুলাল লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আলী আহম্মদ আখনের ছেলে। এছাড়া দণ্ডপ্রাপ্ত আনসার উল্যা একই ইউনিয়নের চৌকিদার ও শিবপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে।

আদালত সূত্র জানায়, ভুক্তভোগী নুরনবীর অভিযোগের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর মডেল থানাকে এফআইআর দাখিলের জন্য নির্দেশ দেন আদালত। পরে ২০২০ সালের ১৭ নভেম্বর সদর থানায় আইনজীবী মনছুর আহমেদ দুলাল ও চৌকিদার আনসার উল্যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ২০২১ সালের ৪ জানুয়ারি সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন তদন্ত শেষে দুলাল ও আনসার উল্যার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে রায় প্রদান করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu