1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন বিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট, জন ক্লজার ও অ্যান্টন জেইলিঙ্গার।  কোয়ান্টাম মেকানিক্সে সাবটমিক কণার আচরণের ওপর গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়েছে। তাদের গবেষণা সুপার কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক ও এনক্রিপ্টেড যোগাযোগে নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছে।

পুরস্কার প্রদানকারী সংস্থাটি জানিয়েছে, ‘আলোচিত ফোটন নিয়ে পরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন এবং অগ্রগামী কোয়ান্টাম তথ্য বিজ্ঞানের জন্য’ তাদের পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল কমিটির সদস্য ইভা ওলসন বলেন, ‌‘কোয়ান্টাম তথ্য বিজ্ঞান একটি প্রাণবন্ত ও দ্রুত উন্নয়নশীল ক্ষেত্র। নিরাপদ তথ্য স্থানান্তর ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে এর বিস্তৃত ও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

৭৭ বছর বয়সী নোবেল বিজয়ী বিজ্ঞানী জেইলিঙ্গার টেলিফোনে এপিকে বলেন, তিনি পুরস্কার পেয়েছেন শুনে ‘এখনও হতবাক’। ‘তবে এটি একটি খুব ইতিবাচক ধাক্কা,’ বলে মন্তব্য করেন তিনি।

রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানায়, নোবেল বিজয়ী বিজ্ঞানী অ্যালাইন অ্যাসপেক্ট ফ্রান্সের, জন ক্লাজার আমেরিকান ও অ্যান্টন জেইলিংগার অস্ট্রিয়ান নাগরিক। তাদের গবেষণার মাধ্যমে এই ফিল্ডে বড় ক্ষেত্র তৈরি করেছে যার মধ্যে রয়েছে কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম নেটওয়ার্ক এবং নিরাপদ কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ।

পুরস্কার হিসেবে তাদের ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা বা ৯ লক্ষ ডলার নগদ অর্থ দেয়া হবে। আগামী ১০ ডিসেম্বর তাদের এই অর্থ দেয়া হবে।

এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয় সুইডেনের জিনবিজ্ঞানী সান্তে পিয়েবোকে।

এ মাসেই পর্যায়ক্রমে রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতির জন্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সূত্র: রয়টার্স, ‍এপি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu