1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল মহাসড়কের পাশেই। সেই বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

পাবনার সাঁথিয়া উপজেলার সরিষা এলাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে কাভার্ড ভ্যানের চালক সাগর মিয়া (৩০) এবং একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে পাবনা-ঢাকা মহাসড়কের সরিষা এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ৬টার দিকে ঢাকামুখী মশার কয়েলবাহী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ওই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল কাশেম বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu