1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাপানের ওপর দিয়ে মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

জাপানের ওপর দিয়ে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে গিয়ে ৪ হাজার ৫শ

কিলোমিটার দূরে সাগরে আঘাত হানে। এতে জাপানে আতঙ্ক সৃষ্টি হয়। জাপান সরকার জনগণকে নিরাপদে আশ্রয় নিতে নির্দেশ দিয়ে ট্রেন যাতায়াত বন্ধ করে দেয়।

বলা হচ্ছে, জাপান ও আমেরিকার দৃষ্টি আকর্ষণে এই পরীক্ষা চালিয়েছে দেশটি। এবারের ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত আমেরিকার দ্বীপ ‘গুয়ামে’ আঘাত হানতে সক্ষম।

২০১৭ সালের পর এই প্রথম জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া।  এর জবাবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথ বোমা হামলার মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, দু্ই দেশ থেকে চারটি বিমান মহড়ায় অংশ নিয়েছে। পীত সাগরের একটি জনবসতিহীন দ্বীপে এ মহড়া চালানো হয়েছে।

কোনও পূর্ব-সতর্কতা ছাড়া অন্য দেশের দিকে বা তার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছোড়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বেশিরভাগ দেশ এটি সম্পূর্ণরূপে এড়িয়ে চলে।

জাতিসংঘ উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে নিষেধাজ্ঞা দিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো মধ্যে এটি দীর্ঘতম দূরত্বে আঘাত হেনেছে। সাড়ে ৪ হাজার কি.মি. দূরে ও প্রায় ১ হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল ক্ষেপণাস্ত্রটি যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের উচ্চতার চেয়েও বেশি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই উৎক্ষেপণকে ‘হিংসাত্মক আচরণ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেছেন, দেশের প্রতিরক্ষায় ‘পাল্টা আক্রমণের ক্ষমতা’ সম্ভাবনা উড়িয়ে দেবে না জাপান।

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য একসাথে কাজ কারার ঘোষণা দেয়ার পরপরই এ পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

সূত্র: বিবিসি, ‍এপি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu