1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গোপালগঞ্জ ট্রমা সেন্টারে নিয়মিত বসে মাদকের আড্ডা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

নির্মাণ কাজ শেষ হয়েছে বছর চারেক আগে, কিন্তু এখনও চালুই হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টার। এতে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি-কোটি টাকার সরকারি সম্পদ। জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় জনগণ।

গণপূর্ত বিভাগ বলছে, নির্মাণ কাজ শেষে ট্রমা সেন্টারটি হস্তান্তর সম্পন্ন হয়েছে।তবে সিভিল সার্জন জানালেন, জনবল নিয়োগের পরে ট্রমা সেন্টারটির কার্যক্রম শুরু হবে।

স্থানীয়রা জানায়, অযত্ন-অবহেলায় পড়ে আছে নির্মিত ভবন ও তার যন্ত্রপাতি এবং আসবাবপত্র। সেখানে প্রতিদিন বসছে মাদক সেবনকারীদের আড্ডা। জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, নির্মাণ কাজ শেষ করে ভবনটি স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করা হয়েছে। এখন এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তাদের।

তবে গোপালগঞ্জের সিভিল সার্জনের মুখে ভিন্ন কথা। তিনি জানালেন, জনবল নিয়োগের কারণে থেমে আছে ট্রমা সেন্টারটির কার্যক্রম। নিয়োগের পরেই ট্রমা সেন্টারটির কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ট্রমা সেন্টার ভবন নির্মাণে খরচ হয়েছে ১১ কোটি ৯৬ লাখ টাকা। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ট্রমা সেন্টার ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের মার্চ মাসে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে চারতলা বিশিষ্ট এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়। তবে এখনো উদ্বোধন না হওয়ায় চালু হয়নি সেবা কার্যক্রম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu