1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এক বোতল পানির দাম ৩৯ লাখ!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

বলা হয় পানির অপর নাম জীবন। পানি ছাড়া যেন জীবন চলেই না। এক লিটার পানি কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে ২০ বা ৩০ টাকা। কিন্তু ৭৫০

মিলিলিটার পানি কিনতে যদি হাজার টাকা বা লক্ষ টাকা খরচ হয়, তা হলে? অবিশ্বস্য মনে হলেও সত্যি এমনও পানি আছে যার এক বোতলের দাম কয়েক হাজার

থেকে কয়েক লক্ষ টাকা।

কোথায় পাওয়া যায় এমন পানি? আর এতে এমন কী বা আছে যার ফলে এত দাম! চলুন এসব সম্পর্কে জেনে নেওয়া যাক-

অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবুটো আ মডিগ্লিয়ানি

বিশ্বের সবচেয়ে দামি পানি এটি। এত দাম হওয়ার কারণ বোতলগুলি সোনার। শুধু তাই নয়, পানির মধ্যে স্বর্ণভস্ম মেশানো থাকে। ফিজি ও ফ্রান্সের ঝর্না থেকে জল সংগ্রহ করা হয়। এক বোতল পানির দাম শুনলে চমকে উঠবেন। দাম ৩৯ লক্ষ টাকা!

ফিলিকো

পানির স্বাদ ও বিশুদ্ধতার জন্য তো বটেই, বোতলের কারুকার্যের জন্য বিশ্বে এর জনপ্রিয়তাও রয়েছে যথেষ্ট। জাপানের কোবেতে নুনোবিকি নামে ঝর্না থেকে এই পানি সংগ্রহ করা হয়। একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় ৯০ হাজার টাকা। বোতলে স্বরোভস্কি ক্রিস্টাল ব্যবহার করা হয়।

কোনা নিগারি

প্রস্তুতকারক সংস্থার দাবি, এই পানি পান করলে শক্তি পাওয়া যায়, ওজন কমে, ত্বক ভাল থাকে। এমনকি তেষ্টা মেটানোতেও এর জুড়ি মেলা ভার। এমনটাই দাবি এই হাওয়াইয়ে গভীর সমুদ্র থেকে পানি সংগ্রহের পর বেশ কয়েকটি ধাপে বিশুদ্ধকরণ হয়। তৈরি হয় জাপানে। এক বোতল পানির দাম ভারতীয় মুদ্রায় ২৮ হাজার টাকা।

ব্লিং এইচ২ও

আমেরিকার টেনেসির গ্রেট স্মোকি মাউন্টেনের ইংলিশ মাউন্টেন স্প্রিং থেকে এই পানি সংগ্রহ করা হয়। তার পর নয়টি ধাপে বিশুদ্ধকরণ হয় পানির। বোতলের কারুকার্য এবং পানির স্বাদের জন্য বিশ্বের অন্যতম সেরা পানি হিসেবে পরিচিতি পেয়েছে এটি। ৭৫০ মিলিলিটার পানির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৮০০ টাকা।

ভিন

দাবি করা হয় এটা বিশ্বের সবচেয়ে শুদ্ধ পানি। এমনও দাবি করা হয়, অন্য পানির চেয়ে এই সংস্থার পানি দ্রুত তেষ্টা মেটায়। ফিনল্যান্ডের টেঙ্গেলিও গ্রামের কাছে ফিনিশ ল্যাপল্যান্ডে একটি ঝর্না থেকে এই পানি সংগ্রহ করা হয়। ৭৫০ মিলিলিটার পানির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৬০০ টাকা।

টেন থাউজ্যান্ড বিসি

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার হ্যাট মাউন্টেন হিমবাহ থেকে এই পানি সংগ্রহ করা হয়। ৭৫০ মিলিলিটার পানির দাম ৯৭০ টাকা।

অ্যাকোয়া ডেকো

ডেকোর অর্থ হল শৈল্পিক। কারুকার্যখচিত বোতলের পানি বলেই এর নাম অ্যাকোয়া ডেকো। কানাডার একটি ঝর্না থেকে এই পানি সংগ্রহ করা হয়। এর এক বোতল পানির দাম ভারতীয় মুদ্রায় ৮২৭ টাকা।

লকুয়েন আর্টেস মিনারেল ওয়াটার

আর্জেন্তিনার দক্ষিণ প্রান্তে সান কার্লোস বারিলপোসের কাছে গভীর অরণ্যে ভূপৃষ্ঠ থেকে ৫০০ মিটার নীচ থেকে এই পানি সংগ্রহ করা হয়। ৭৫০ মিলিলিটার জলের দাম ভারতীয় মুদ্রায় ৪১৫ টাকা।

তাসমানিয়ান রেন 

এক বোতল পানির দাম ভারতীয় মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে পাওয়া যায় এই পানি। বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই বোতলবন্দি করা হয়। আন্টার্কটিকা হয়ে সমুদ্রের ১৬ হাজার কিলোমিটার অতিক্রম করে বৃষ্টি যখন তাসমানিয়া পৌঁছায়, তখনই এই পানি বোতলবন্দি করা হয়।

ফাইন

জাপানের এই পানি প্রাকৃতিকভাবে পরিশ্রুত। মাউন্ট ফুজির আগ্নেয় পাথরে পরিশ্রুত এই পানি খনিজ পদার্থে সমৃদ্ধ এবং দূষণ মুক্ত। এই পানির একটি বিশেষত্ব হল, এতে সূক্ষ্ম একটা গন্ধ আছে। ২০০৫ সালে ফাইন এই পানির ব্যবসা শুরু করে। ৭৫০ মিলিলিটার পানির দাম ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩০০ টাকা (বাংলাদেশি মুদ্রায় ৩৩৪ টাকা)।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu