1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ.লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, আহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

শরীয়তপুরে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। জেলায় ডামুড্যায় পূজামণ্ডপ পরিদর্শনে গেলে আওয়ামী লীগের

অপরপক্ষ তার ওপর হামলা করে। এ সময় তাদের চারটি গাড়ি ভাঙচুর কর হয়। এতে অন্তত ৫ জন আহত হন।সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে এ ডামুড্যা পৌরশহরে এ ঘটনা ঘটে।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসাইরহাট উপজেলা থেকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আব্দুল আউয়াল শামীম। এ সময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরসহ ১৫-২০ জন হামলা করেছে বলে অভিযোগ করেন আহতরা।

এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ কমপক্ষে ৫ জন আহত হন। হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাঙচুর করে এবং নেতৃবৃন্দকে গালিগালাজ করে। এছাড়াও অফিসের নিচে থাকা গাড়ি ভাঙচুর করেন।

পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানালে পুলিশ প্রহরায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি চলে যান আউয়াল শামীম।

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদকে কল দেওয়া হয়। কল রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওসি শরীফ আহমেদ কল কেটে দেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, ‌‌‘আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে’।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu