শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ওর্লিন’ রোববার হারিকেন ক্যাটাগরি-৪ এ পরিণত হয়ে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়টি যে গতিতে অগ্রসর হচ্ছে তা
অব্যাহত থাকলে এটি সোমবার রাতে উপকূলে আঘাত হানতে পারে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এনএইচসি রোববার সকালে জানায়, অনেক শক্তিশালী হারিকেন ক্যাটাগরি-৪ এর উত্তর দিকে অগ্রসর হওয়া অব্যাহত রয়েছে। এর প্রভাবে আইলাস মারিয়াস ও মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘ব্যাপক ঝড়োহাওয়া ও বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে মার্কিন হারিকেন কেন্দ্রটি।
এ বার্তা জারি করার সময় হারিকেনটি মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কোবো করিন্টেসের ১০৫ মাইল (১৭০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।