1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাইতিতে বাড়ছে কলেরার প্রকোপ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১০২ সময় দর্শন

হঠাৎ করে আবার কলেরার প্রকোপ বাড়ছে হাইতিতে। হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত হাইতিতে সাতজনের মৃত্যু হয়েছে। হাইতিতে সন্ত্রাসী গ্যাংয়ের অবরোধে জ্বালানী ও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে যাকে এ জন্য দায়ী করা হচ্ছে।

২০১০ সালে কলেরার প্রকোপে দেশটিতে প্রায় ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।সে সময় কলেরার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে দায়ী করা হয়েছিল। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন ২০২০ সালে জানিয়েছিল সে বছর হাইতিতে কলেরার কোন সংক্রমণ হয়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লর অ্যাড্রিয়েন এক সংবাদ সম্মেলনে বলেন, কলেরায় নিহতের সংখ্যা প্রায় ৭ থেকে ৮ জন। তাদের কর্মকর্তাদের হাসপাতাল থেকে তথ্য পেতে সংগ্রাম করতে হচ্ছে বলেও জানান তিনি।

জ্বালানি মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে একটি সন্ত্রাসী গ্যাং গত মাস থেকে দেশটির প্রধান জ্বালানি বন্দর অবরোধ করে রেখেছে। অনেক হাসপাতাল জ্বালানীর অভাবে কাজ বন্ধ করে দিয়েছে বা কমিয়ে দিয়েছে।

বোতলজাত পানির মূল সরবরাহকারী ক্যারিবিয়ান বটলিং কোম্পানি রোববার জানিয়েছে, তারা জ্বালানি সংকটের কারণে উৎপাদন চালিয়ে যেতে পারবে না।

রোগটি সাধারণত অসুস্থ ব্যক্তির মল দ্বারা দূষিত পানির মাধ্যমে ছড়ায়। তাই কলেরার বিস্তার রোধে বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন।

২০০৪ সালে প্রেসিডেন্ট জিন-বারট্রান্ড অ্যারিস্টাইডের উৎখাতের পর কলেরা সংক্রমিত এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে নেপাল থেকে সৈন্যরা ছিল।

কলেরা কিভাবে হাইতিতে আসলো তা জানতে তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুন একটি স্বাধীন প্যানেল নিয়োগ করেন। এই প্যানেল তাদের প্রতিবেদনে কলেরা সংক্রমণের উৎস চূড়ান্তভাবে নির্ধারণ করতে পারেনি।

তবে ২০১৩ সালে প্যানেল সদস্যরা স্বাধীনভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সাথে যুক্ত কর্মীরা কলেরার সম্ভাব্য উৎস।

২০১৬ সালে জাতিসংঘ কলেরার প্রাদুর্ভাবের জন্য ক্ষমা চেয়েছিল। কিন্তু সংক্রমণ ছড়ানোর জন্য দায় নেয়নি সংগঠনটি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu