1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বন্যায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭০০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

পাকিস্তান ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, জুনের মাঝামাঝিতে শুরু হওয়া মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৬৯৫ হয়েছে এছাড়াও ১২ হাজার ৮৬৫ জন আহত হয়েছে।

এনডিএমএর প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, দেশে পৃথক বৃষ্টি বা বন্যাজনিত দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৬৩০ জন শিশু এবং ৩৪০ জন মহিলা ছিল।

দেশের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল যেখানে ৭৫৯ জন নিহত হয়েছেন, এরপর অবস্থান দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান ও উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশগুলির। এখানে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৩৬ এবং ৩০৭ জন।

এছাড়াও বন্যায় পাকিস্তানের বিভিন্ন অংশে ২ লাখ ৪৫ হাজার ৩৪৯টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ১১ লাখ ৬২ হাজার ১২২টি গবাদিপশু মারা গেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। আরও বলা হয়েছে, দেশটির ৮৪টি জেলার ৩৩ লাখ ৪৬ হাজার ৩২৯ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ হাজার ২৫৪ কিলোমিটার দীর্ঘ সড়ক ও ৪৪০টি সেতু।

বন্যা কবলিত এলাকায় এনডিএমএ, অন্যান্য সরকারি সংস্থা, স্বেচ্ছাসেবক ও বেসরকারি সংস্থার উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলমান রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu