1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পঞ্চগড়ে নৌকাডুবি : তদন্ত রিপোর্ট পেশ, উদ্ধার অভিযান সীমিত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে সাম্প্রতিক নৌকা ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটি জেলা প্রশাসকের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। ঘটনার দিন রাতেই ৫ সদস্য

বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার কথা থাকলেও নৌকাডুবির সাথে সংশ্লিষ্ট অন্যান্য কাজে ব্যস্ত থাকায় কমিটির সদস্যরা আরও তিন

দিন সময় বাড়িয়ে নেন। অবশেষে রবিবার রাতে তারা তদন্ত রিপোর্ট জমা দেন।

সোমবার (৩ অক্টোবর) জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তদন্ত রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘আমাদের গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। এ ঘটনার সাথে ঘাটের মাঝি, ইজারাদার, ওই দিন উপস্থিত কেউই সচেতন ছিলেন না। তদন্তে এসব বিষয় উঠে এসেছে। এ ছাড়া পুলিশ এবং ফায়ার সার্ভিস তদন্ত করছে। তারা এখনো রিপোর্ট জমা দেননি। ’

ফায়ার সার্ভিসের পঞ্চগড় স্টেশন মাস্টার তুষার কান্তি জানিয়েছেন, টানা আটদিন ধরে চলা উদ্ধার অভিযান সীমিত করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের রংপুর রাজশাহী ও কুড়িগ্রামের আটটি ইউনিটে ৭০ জনের ডুবুরিদল কাজ করছিল। সোমবার ভোর থেকে ফায়ার সার্ভিসের শুধুমাত্র বোদা থানার ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।  ফায়ার সার্ভিসের বোদা থানার ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান আলী জানান, ৭ জন সদস্য বালুচড়গুলোতে মরদেহ খোঁজাখুজি অব্যাহত রেখেছেন। স্পিডবোট নেই বলে সাধারণ নৌকায় চড়ে মরদেহ খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা পানির নিচে ডুবে যায়। সরকারী তথ্যমতে, এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনো ৩ জন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও একজন শিশু।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu